× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইন উপদেষ্টা

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হবে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ এএম । আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৪, ০৯:০৯ এএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল

অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।  

মঙ্গলবার সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার কত দিন থাকবে, তাদের মেয়াদ কত দিন হবে, নির্বাচন কবে হবে?’ এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন 'এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব।’

আগের মতো ভুয়া নির্বাচন চান না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না-নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক।’ এটা ছাড়া সরকারের কোনো স্বার্থ নেই উল্লেখ করেন উপদেষ্টা।

আসিফ নজরুল আরও বলেন, এই সরকারে থাকা অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যেতে আগ্রহী।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 

সরকারের ১০০ দিন উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা।

বিষয় : আসিফ নজরুল

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.