× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশকে পুনর্নির্মাণের চ্যালেঞ্জ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৪, ১৪:০১ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৪, ০০:১২ এএম

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ | ছবি—সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এবারের ছাত্র আন্দোলন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সে জন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে।

আজ সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলাদেশকে সর্বতোভাবে নতুন করে গড়ে তোলার একটি বড় দায়িত্ব আমাদের উপর এসেছে। আপনারা দোয়া করবেন। আজকে আমরা এখানে এসেছি আমরা আমাদের মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে।

এদিন তার সাথে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারে আরও তিন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.