× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমি তৈরি হচ্ছি

সাজেদ বিশ্বাস

৩০ মার্চ ২০২৪, ০৮:২৫ এএম

প্রতীকী ছবি

আহা! নাবিক কত হাহাকার নিয়ে 

ঘুরে বেড়াও বন্দরে বন্দরে

কত উত্তাল ফেনিল সমুদ্র পাড়ি দিয়ে 

ভিড়াও তুমি জাহাজ বন্দরে।


পৃথিবীর সব প্রান্তর ঢেকে গেছে অন্ধকারে 

মানুষের প্রাণ আজ বিদীর্ণ

মানুষের ছোবলে

ইচ্ছে ছিল বাইডেন আরও সুন্দর করে

পৃথিবী সাজাবে।


ইচ্ছে ছিল ফিলিস্তিনের শিশুরা উজাড় করে

নিজ ভূমি মাতিয়ে রাখবে

পৃথিবীর সব গান ফুরিয়ে আসছে 

পৃথিবীর গণতন্ত্রের আলো নিভে আসছে।


আমি একা হাঁক দিই

বুক পকেটে বোমা রেখে 

তুমি গণতন্ত্রের স্তবক শোনাও

বুক পকেটে শয়তানের মতলব রেখে

আমাকে শান্তির কাব্য শোনাও

তবে শুনে রেখো 

আমি আসছি, আমি তৈরি হচ্ছি

তোমাকে জবাব দেবার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.