× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামাজিক যোগাযোগমাধ্যম এখন বিপদের কারবার: প্রধান বিচারপতি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ আগস্ট ২০২৪, ০২:০২ এএম । আপডেটঃ ০১ আগস্ট ২০২৪, ০২:৩৩ এএম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান | ছবি—সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) এখন এক বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিএনপির ৬ আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার। ঘরের ভেতরের বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে।’ 

এসময় বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি বলেন, মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়।

আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.