× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরী মণির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ জুলাই ২০২৪, ০৩:২৪ এএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৪, ০৭:৪৯ এএম

আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিনেত্রী পরী মণিসহ আরও দুজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২৮ জুলাই এ মামলার সাক্ষ্যগ্রহণ হবে। 

আজ সোমবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ-১০ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই আদেশ দেন। পরী মণির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল আজ। এদিন পরী মণির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। এরপর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মামলাটির উচ্চ আদালতের আদেশের কপি না আসায় সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। এছাড়া অন্য দুই আসামি আদালতে হাজিরা দেন। এরপর আদালত পরবর্তী কার্যক্রমের জন্য ২৮ জুলাই দিন ধার্য করেন।

পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরী মণিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন এবং মামলাটি ঢাকার বিশেষ জজ-১০-এ বদলির নির্দেশ দেন। এর আগে গত বছরের ৪ অক্টোবর আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.