× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ মার্চ ২০২৪, ০৩:১০ এএম । আপডেটঃ ২০ মার্চ ২০২৪, ০৩:১০ এএম

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাশোসিয়েশন) নির্বাচনের পর হাতাহাতি ও মারামারির অভিযোগে দায়ের করা মামলায় আইনজীবী নাহিদ সুলতানা যুথিসহ চারজন আগাম জামিন পেয়েছেন।

বুধবার (২০ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে যুথির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাশোসিয়েশন) নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যুথি। তিনি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

জামিন পাওয়া অপর তিন আসামি হলেন- অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা ও মারামারি ঘটনার প্রেক্ষাপটে বরখাস্ত সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.