× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরগুনায় সাংবাদিক মাসউদ হত্যা মামলার সাত আসামি কারাগারে

১৪ মার্চ ২০২৪, ০৫:০৬ এএম । আপডেটঃ ১৪ মার্চ ২০২৪, ০৫:৩৪ এএম

ছবি: সংগৃহীত

বরগুনায় সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার সাত আসামি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হারুন অর রশিদ তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলায় কারাগারে পাঠানো ওই সাত আসামি হলেন আ স ম হাফিজ আল আসাদ ওরফে সোহেল হাফিজ (৪৭), আরিফুল ইসলাম মুরাদ (২৮), মো. কাশেম হাওলাদার (৩০), সাইফুল ইসলাম (৩০), ওয়ালিউল্লা ইমরান (২৮), জাহিদুল ইসলাম (২৮), সোহাগ হাওলাদার (২৫)। এর মধ্যে হাফিজ আল আসাদ এই মামলার প্রধান আসামি। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শফিকুল ইসলাম  এসব তথ্য জানিয়েছেন।

তালুকদার মাসউদ দৈনিক ভোরের ডাকের বরগুনা জেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার আট আসামি আজ সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। জামিন আবেদনের শুনানি শেষে আদালতের সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আবদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নথি হাতে পাওয়ার পর আমরা আদালতে জামিন প্রার্থনা করব।’

বরগুনায় সাংবাদিক তালুকদার মাসউদ  হত্যা মামলার আসামিদের আজ বৃহস্পতিবার আদালত থেকে কারাগারে পাঠানো হয়  

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.