× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিচার বিভাগে বড় রদবদল

৩৪ বিচারক বদলি, পদোন্নতি পেলেন ৪ জন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৬ জুলাই ২০২৬, ০০:৪৬ এএম । আপডেটঃ ০৬ জুলাই ২০২৬, ০৪:২১ এএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ফাইল ছবি

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩৪ জন যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি এবং ৪ জন সিনিয়র সিভিল জজকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। 

রোববার (৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশে আগামী ৭ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনিক গতিশীলতা আনয়ন ও বিচারিক কর্মপরিবেশে কাজের সমন্বয় সাধনের লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কর্মরত বিচারকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে তাঁদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করতে হবে। তবে যেসব বিচারক বর্তমানে বিভিন্ন দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন। তাঁদের ক্ষেত্রে এই সময়সীমা শিথিল থাকবে। তাঁরা ছুটি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

আইন মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে জারিকৃত প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত ৩৪ জন কর্মকর্তার নাম ও নতুন কর্মস্থল নিম্নরূপ:

  • ১. জনাব মোঃ সামিউল আলম: বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, রংপুর থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, চাঁদপুর।
  • ২. জনাব কাজী ফখরুল আবেদীন: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, বান্দরবান।
  • ৩. জনাব হোসনে আরা বেগম: যুগ্ম জেলা ও দায়রা জজ, বান্দরবান থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, কক্সবাজার।
  • ৪. জনাব শারমিন রীমা: যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চাঁদপুর।
  • ৫. জনাব ইশরাত জাহান: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, পাবনা।
  • ৬. জনাব ইসমত আরা তুশি: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ।
  • ৭. জনাব নাসিমা তালুকদার মুনমুন: যুগ্ম জেলা ও দায়রা জজ, গাইবান্ধা থেকে উপপরিচালক (যুগ্ম জেলা ও দায়রা জজ), দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকা।
  • ৮. জনাব মোঃ একরামুল হক শামীম: স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিপিডিসি, ঢাকা থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, টাঙ্গাইল।
  • ৯. জনাব ফারহানা ইয়াসমিন: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল।
  • ১০. জনাব মোঃ নিয়াজ মাখদুম: যুগ্ম জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল থেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, লালমনিরহাট।
  • ১১. জনাব মোছাঃ শারমিন আক্তার: যুগ্ম জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জ থেকে রেজিস্ট্রার (যুগ্ম জেলা ও দায়রা জজ), প্রশাসনিক ট্রাইব্যুনাল, বগুড়া।
  • ১২. জনাব রাশেদুর রহমান: যুগ্ম জেলা ও দায়রা জজ, যশোর থেকে যুগ্ম মহানগর দায়রা জজ, বরিশাল।
  • ১৩. জনাব মোঃ শামসুজ্জামান: যুগ্ম জেলা ও দায়রা জজ, নড়াইল থেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বগুড়া।
  • ১৪. জনাব কাজী আশরাফুজ্জামান: যুগ্ম জেলা ও দায়রা জজ, বরগুনা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, যশোর।
  • ১৫. জনাব জান্নাতুল আদন শিরিন: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি।
  • ১৬. জনাব মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী: অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মেহেরপুর থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা।
  • ১৭. জনাব মোঃ এনামুল হক: যুগ্ম জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা থেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ।
  • ১৮. জনাব তানিয়া বিনতে জাহিদ: অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ থেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মেহেরপুর।
  • ১৯. জনাব নুরুন্নাহার ইয়াসমিন: স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি।
  • ২০. জনাব মুক্তা রানী: বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা।
  • ২১. জনাব নয়ন বড়াল: সিনিয়র সহকারী সচিব, আইন কমিশন, ঢাকা থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, গোপালগঞ্জ।
  • ২২. জনাব মোহাম্মদ কফিল উদ্দীন: অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), লক্ষ্মীপুর।
  • ২৩. জনাব রোমানা রোজী: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), অর্থঋণ আদালত, খুলনা।
  • ২৪. জনাব মোসাঃ রহিমা আক্তার: বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, মাদারীপুর থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), নারায়ণগঞ্জ।
  • ২৫. জনাব এলিছ জাহান: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), গাজীপুর।
  • ২৬. জনাব তানজিনা আক্তার: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), টাঙ্গাইল।
  • ২৭. জনাব স্মরণিকা পাল: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, সিলেট।
  • ২৮. জনাব নুসরাত সাহারা বীথি: স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), মাদারীপুর।
  • ২৯. জনাব মোঃ তাওহীদ-আল-আজাদ: অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নীলফামারী থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, নরসিংদী।
  • ৩০. জনাব মোঃ আরিফুল ইসলাম: যুগ্ম জেলা ও দায়রা জজ, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, লালমনিরহাট।
  • ৩১. জনাব শিপলু কুমার দে: অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), ফেনী।
  • ৩২. জনাব মোঃ তোফাজ্জল হোসেন: বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, গাইবান্ধা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, কুড়িগ্রাম।
  • ৩৩. জনাব পারুল আকতার: সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা (কুষ্টিয়ার চীফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়িত) থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, রংপুর।
  • ৩৪. জনাব রাজীভ কুমার রায়: বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, জয়পুরহাট থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), ঝালকাঠি।




এদিকে, মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ভাতাদি) আদেশ, ২০১৬-এর বেতন স্কেলের ৩য় গ্রেডে (৫৪৩৭০-৭৪৪৬০ টাকা স্কেলে) ৪ জন সদস্যকে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি দিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রাঙ্গামাটি) জনাব রায়হান চৌধুরীকে আইন কমিশনের সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সিভিল জজ (মেহেরপুর) জনাব মোঃ মাসুদ রানাকে যুগ্ম জেলা ও দায়রা জজ, নওগাঁ, আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) জনাব জোহরা খাতুনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিপিডিসি), ঢাকা এবং আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) জনাব মোহাম্মদ নাজমুল হোসাইনকে যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুর হিসেবে পদায়ন করা হয়েছে।



রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষরকারী আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোঃ মাসুম বিল্লাহ জানান, "প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।"

সুপ্রিম কোর্টের সঙ্গে সমন্বয় করে আইন মন্ত্রণালয়ের এই বৃহৎ রদবদল দেশের বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও মামলা জট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। সুনির্দিষ্ট সময়সীমার এই কড়া নির্দেশনা বিচার প্রশাসনের চেইন অব কমান্ডকে আরও সুশৃঙ্খল করবে বলে তারা আশা প্রকাশ করেন।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.