× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নৌ ও বিমানবাহিনী এবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ এএম । আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও সারাদেশে আগামী দুই মাসের (৬০ দিন) জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট্রের ক্ষমতা দেয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনে সাক্ষর করেন তিনি, যা আজ প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী আগামী দুই মাসের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমমর্যাদার) কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা আইন ও অপরাধ সম্পর্কে ক্ষমতা দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজধানী ঢাকাসহ সারাদেশে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার কথা জানানো হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.