× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রাথমিকে নিয়োগ

মেঘনা-যমুনা সেটের ফল না আসার অভিযোগ পরীক্ষার্থীদের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৪, ১০:৪৩ এএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৪, ১০:৪৫ এএম

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল রোববার প্রকাশিত হয়েছে। তিনটি পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত ২১টি জেলার এই নিয়োগ ফল প্রকাশ করা হয়। 

এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৫৭ জন। তবে ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক দেখা যায়। পরীক্ষার্থীরা অভিযোগ তুলেছেন, প্রশ্নপত্রের যমুনা ও মেঘনা সেটের কেউ পরীক্ষায় পাস করেনি। এমনকি ফল পুনঃনিরীক্ষণের দাবিও তাদের।

সামাজিক মাধ্যমে পরীক্ষার্থীদের একাংশ অভিযোগ করেন, তারা প্রশ্নপত্রের যমুনা ও মেঘনা সেটে পরীক্ষা দিয়েছিলেন। তাদের কারও রেজাল্ট আসেনি, কেউ পাস করেনি।

একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেন, তারা যমুনা সেটে ৬৪.৫০ পেয়েও টেকেননি। অন্য সেটে অনেকে ৫৫.৫০ পেয়েও টিকেছে।

এদিকে পরীক্ষার্থীদের অনেকেই রোববার ইমেইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ফল পুনঃনিরীক্ষণের আবেদন জানান বলে জানা গেছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৯ মার্চ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সেখানে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.