বহু প্রতীক্ষিত ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ বুধবার সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ এবং ৩৯৫টি নন-ক্যাডার পদ রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০টি এবং প্রশাসন ক্যাডারে ২০০টি পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
আবেদনের সময়সূচি ও বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় হলো ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময় ও তারিখের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে জানিয়েছে পিএসসি।
আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৫০তম বিসিএসে মোট ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নিচে সারণিতে তুলে ধরা হলো:
| ক্যাডার | পদসংখ্যা |
| স্বাস্থ্য | ৬৫০ |
| প্রশাসন | ২০০ |
| পুলিশ | ১১৭ |
| কৃষি | ১২০ |
| বিসিএস সাধারণ শিক্ষা (সাধারণ কলেজ) | ১৩৯ |
| সরকারি মাদ্রাসা-ই-আলিয়া | ২৬ |
| পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট | ২১ |
| মোট ক্যাডার পদ | ১,৭৫৫ |
-69271d182305a.jpg)
ক্যাডার পদের পাশাপাশি ৩৯৫টি নন-ক্যাডার পদেও নিয়োগ দেওয়া হবে। গ্রেড অনুযায়ী পদগুলো নিম্নরূপ:
- নবম গ্রেড: ৭১টি
- দশম গ্রেড: ৪২টি
- একাদশ গ্রেড: ২৭৮টি
- দ্বাদশ গ্রেড: ৪টি
পিএসসি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে।
- প্রিলিমিনারি পরীক্ষা: ২০২৬ সালের ৩০ জানুয়ারি (সম্ভাব্য)
- লিখিত পরীক্ষার শুরু: ৯ এপ্রিল
- মৌখিক পরীক্ষার শুরু: ১০ আগস্ট
পিএসসি তাদের নিজস্ব রোডম্যাপ অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশ করল। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতি বছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি সেই লক্ষ্য অনুযায়ী নির্ধারিত সময়েই প্রকাশিত হলো।