× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজকের এই দিনে : ১৮ জুলাই

শুভ জন্মদিন, নেলসন ম্যান্ডেলা!

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২৪, ২৩:২৩ পিএম । আপডেটঃ ১৭ জুলাই ২০২৪, ২৩:২৩ পিএম

বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা| ফাইল ছবি—রয়টার্স

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৮ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!


আশা ও ঐক্যের আরেক নাম নেলসন ম্যান্ডেলা। তিনি সর্বকালের শ্রেষ্ঠ নেতাদের একজন। নেলসন ম্যান্ডেলা তাঁর জীবনের দীর্ঘ ২৭ বছর কাটিয়েছেন কারাগারে। পাড়ি দিয়েছেন হাজারো ঝড়-ঝঞ্ঝা। ১৯৬২ সালে ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে। ২৭ বছর কারাগারের জীবনে ১৮ বছরই ছিলেন দক্ষিণ আফ্রিকার কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে। প্রায় তিন দশক পর ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারিতে কারাগার থেকে মুক্ত পান তিনি। পরে ১৯৯৪ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এই অবিসংবাদিত নেতা। ন্যায়ের প্রতি অসামান্য অবদান রাখা এই নেতার আজ জন্মদিন। বর্ণবাদবিরোধী অবিসংবাদিত এই নেতা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন। ২০০৯ সালে এই বিশেষ দিনকে ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ হিসেবেও ঘোষণা করে জাতিসংঘ।

এছাড়া একই দিনে জন্মগ্রহণ করেছিলেন ইংরেজ দার্শনিক ও স্থপতি রবার্ট হুক। ১৬৬০ সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন। এটি হুকের সূত্র নামে পরিচিত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.