× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের ওপর হামলার পরিবেশ সৃষ্টি করেছে বাইডেন প্রশাসন: রাশিয়া

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৪ জুলাই ২০২৪, ১২:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন নির্বাচনী প্রচার সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর হামলার পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শনিবার নির্বাচনি প্রার্থী ট্রাম্পের ওপর হামলার জন্য মার্কিন প্রশাসন দায়ী বলে তিনি মনে করেন না। বরং তিনি মনে করেন, মার্কিন প্রশাসন এমন এক পরিবেশ সৃষ্টি করেছে, যা এই হামলা উস্কে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সেয়া ৬টার দিকে পেনসিলভেইনিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। গুলিতে ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি।

হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসকে হত্যা করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। ট্রাম্পের ওপর তার হামলা করার উদ্দেশ্য কি ছিল তা এখনও জানা যায়নি।

এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের বলেন, “আমি মনে করি না যে, বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পকে সরিয়ে দেওয়া বা তাকে মেরে ফেলার চেষ্টায় সুসংগঠিতভাবে কোনও চক্রান্ত করেছে। কিন্তু ট্রাম্পকে ঘিরে যে আবহ সৃষ্টি হয়েছে…সেটিই হামলায় উস্কানি দিয়েছে, আজকের দিনগুলোতে যার মুখোমুখি হচ্ছে আমেরিকা।”

রাশিয়া রাজনৈতিক সংগ্রামের চলমান প্রক্রিয়ার মধ্যে কোনওরকম সহিংসতার নিন্দা জানায় বলে উল্লেখ করেন পেসকভ।

ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর তার দলের কিছু রিপাবলিকান প্রেসিডেন্ট বাইডেনকে দোষারোপ করেছেন। সেই একই সুরই শোনা গেল ক্রেমলিনের মুখপাত্র পেসকভের কণ্ঠে।

তিনি বলেন, “ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরানোর জন্য আইনি পন্থা, কোর্ট, বিচার, রাজনৈতিকভাবে অসম্মানিত করার মতো একাধিক প্রচেষ্টার পর এটি এখন বাইরের সব পর্যবেক্ষকদের কাছেই স্পষ্ট যে, তার (ট্রাম্প) জীবন ঝুঁকিতে আছে।”

ট্রাম্পের ওপর হামলার এই ঘটনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ওয়াশিংটনকে ইউক্রেইনে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে বরং নিজেদের অভ্যন্তরীন আইন জোরদারের আহ্বান জানিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.