× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনে আমরাই জিততে যাচ্ছি, আমি লড়ছি : বাইডেন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ জুলাই ২০২৪, ০১:৩২ এএম । আপডেটঃ ১৩ জুলাই ২০২৪, ০১:৩৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার মিশিগানের ডেট্রয়েটে এক সমাবেশে ভাষণ দেন| ছবি—এএফপি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের বয়স বিবেচনায় সরে দাঁড়ানোর চাপ উড়িয়ে দিয়ে ডেমোক্রেট প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ‘নির্বাচন আমি লড়ছি এবং আমরাই জিতব।‘ শুক্রবার (১২ জুলাই) ডেট্রয়েটে এক সমাবেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

ভাষণে বাইডেন নতুন করে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকটি বিষয়ে আক্রমণ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন।

জো বাইডেন বলেন, ‘আপনাদের মতো এক কোটি ৪০ লাখ সমর্থক ডেমোক্রেট প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। আপনারা আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ নয়। সংবাদপত্র নয়, বিশেষজ্ঞরা নয়, অভ্যন্তরীণ অন্য কেউ নয়, দাতারাও নয়। আপনারা ভোটাররা। আপনারাই ঠিক করেছেন, আর কেউ নয়; আমি আর কোথাও যাচ্ছি না।’

এদিন ৩৬ মিনিটের ভাষণে বাইডেন আরও বলেন, ‘আমি নির্বাচনে লড়ছি এবং আমরা জিততে যাচ্ছি।’

যখন ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও দাতাদের কাছ থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ক্রমবর্ধমান আহ্বান জানানো হচ্ছে, এমন এক সময়েই ডেট্রয়েটের এক স্কুলে স্পষ্ট ভাষায় তিনি এমন বক্তব্য দিলেন। তখন মিশিগানের উপস্থিত জনতা বাইডেনকে নির্বাচনি লড়াইয়ে থাকতে উৎসাহিত করে স্লোগান দিয়ে বলেন, ‘আপনি ছেড়ে যাবেন না!’


প্রথমবারের মতো বাইডেন তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতার প্রথম ১০০ দিনের অগ্রাধিকারগুলো কী হবে তা তুলে ধরেন। এর মধ্যে শিশুকর হ্রাসকে স্থায়ী করা, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, ন্যূনতম মজুরি বাড়ানো এবং অস্ত্র নিষিদ্ধকরণ আইনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.