× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক

ন্যাশনাল ট্রিবিউন আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই ২০২৪, ০৭:২৮ এএম । আপডেটঃ ০৬ জুলাই ২০২৪, ০৩:৩৬ এএম

শুক্রবার সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণ দেন ঋষি সুনাক| ছবি: বিবিসি

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। শুক্রবার সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

ঋষি সুনাক বলেন, আমি দুঃখিত। এ পরাজয়ের যাবতীয় দায় আমি স্বীকার করছি। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। এ সময় দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদ ছাড়বেন বলে জানান সুনাক।

তিনি বলেন, সব কনজারভেটিভ প্রার্থী, কর্মী ও সমর্থকদের যারা নির্বাচনের আগে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের বলছি- আমি দুঃখিত। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আপনাদের জয় উপহার দিতে পারিনি। এ ফলাফলের পর আমি টোরি নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। দলের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে।

সুনাক বলেন, গত ১৪ বছর ধরে সরকারে থাকার পর কনজারভেটিভ পার্টির পুনর্গঠন হওয়া খুব গুরুত্বপূর্ণ। তবে পেশাদারিত্ব ও কৃতিত্বের সঙ্গে আমরা বিরোধীদলের ভূমিকা নিতে যাচ্ছি, এটিও কম নয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.