× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত

ন্যাশনাল ট্রিবিউন আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই ২০২৪, ১০:১৭ এএম । আপডেটঃ ০২ জুলাই ২০২৪, ১০:১৭ এএম

ছবি-সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী খাইবার প্রদেশের খাইবার ও লাক্কি মারওয়াত জেলায় অভিযান চালিয়েছে।

প্রথম অভিযানে খাইবার জেলার তিরাহ এলাকায় দুই কমান্ডারসহ সাত জঙ্গি নিহত হয়েছে বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়।

আইএসপিআর জানায়, নিহতরা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং নিরাপত্তা বাহিনী তাদের খুঁজছিল।

আরেকটি অভিযানে লাক্কি মারওয়াত জেলায় দুই জঙ্গি নিহত হয়েছে। ওই এলাকা জঙ্গিমুক্ত করতে অভিযান চলমান জানিয়ে আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.