× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লেবাননের সঙ্গে সংঘাতে জড়াতে ইসরায়েলকে বারণ করলেন ব্লিঙ্কেন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২২ জুন ২০২৪, ০৩:১৩ এএম । আপডেটঃ ২২ জুন ২০২৪, ০৩:১৪ এএম

ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে ইসরায়েলকে বারণ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। ইসরায়েলের একটি সামরিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ও কৌশলগত একটি বৈঠক করতে গেলে ব্লিঙ্কেন তাদের ওই পরামর্শ দেন। খবর আনাদোলুর।

বৈঠকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা টিজাচি হানেগবি ও কৌশলগত বিষয়ক (স্ট্রেটিজিক অ্যাফেয়ার্স) মন্ত্রী রন রেমার অংশ নেন। এ সময় যুক্তরাষ্ট্র তেলআবিবের নিরাপত্তা নিয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করে ইসরায়েলের প্রতিনিধি দলকে অভয় দেয়।

গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে এবং জিম্মিদের উদ্ধার করতে হামাসের সঙ্গে এ ব্যাপারে চুক্তি করারও তাগিদ দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। এছাড়াও গাজামুখী জরুরি ত্রাণ বহর না আটকাতে এবং যুদ্ধ শেষে গাজার সংস্কার কাজ নিয়েও ইসরায়েলের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন বিঙ্কেন।

এ অবস্থায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে বারণ করলেন ব্লিঙ্কেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.