× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৮ জুন ২০২৪, ১১:০২ এএম । আপডেটঃ ১৮ জুন ২০২৪, ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে ইরানের কাশমার শহর কেঁপে ওঠে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইরানে সবচেয়ে বড় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরও ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরও পাঁচ লাখ মানুষ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.