× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হজ পালনের সময় অন্তত ১৯ হজযাত্রীর মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ জুন ২০২৪, ১২:৩২ পিএম । আপডেটঃ ১৬ জুন ২০২৪, ১২:৩২ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ পালনের সময় জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন হজযাত্রী মারা গেছেন। রোববার (১৬ জুন) দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হজ পালনের সময় জর্ডানের ১৪ মুসুল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন।

পরবর্তীতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তীব্র তাপদাহের কারণে সান স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৪ জন হাজি নিহত হয়েছেন। এদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কোলিভান্দ জানান, এ বছর হজ পালনের সময় ইরানের পাঁচ হজযাত্রীর মৃত্যু হয়েছে।

আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, এবারের হজে অংশ নিয়েছেন ১৮ লাখ ৩০ হাজার মুসুল্লি। হজের পুরোটা সময়জুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি থেকেছে। এই তীব্র তাপদাহের কারণে অনেক মুসুল্লি অসুস্থ হয়ে পড়েন। যদিও সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও হতাহতের সংখ্যা জানায়নি। 

তবে এ বছর মুসুল্লিদের হজের কষ্ট কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশটি। যার মধ্যে আছে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকা, বিনামূল্যে খাওয়ার পানি সরবরাহ ও মুসুল্লিদের নিজেদেরকে সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দেওয়া। উল্লেখ্য, গত বছরের হজে ২৪০ জন মুসুল্লির মৃত্যু হয়, যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.