আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া হজের আগে সৌদি নিরাপত্তা বাহিনী মক্কা নগরী থেকে কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দিয়েছে। শনিবার (৮ জুন) এ তথ্য জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
প্রতিবছরই বার্ষিক হজ অনুষ্ঠানে জনসমাগম ব্যবস্থাপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে সৌদি আরব। হজ পালন ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের মধ্যে একটি। সরকারি তথ্যানুযায়ী, গত বছর ১৮ লাখের বেশি মানুষ হজ পালন করেছেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে রোববার (৯ জুন) সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, মক্কা নগরী থেকে যাদের বের করে দেয়া হয়েছে, তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জনই বিদেশি। আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ বাংলাদেশি হজযাত্রী তারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে আসেন এবং হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। পাশাপাশি হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে মক্কায় আসা ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে মক্কা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।