× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৭ জুন ২০২৪, ০০:৪৩ এএম । আপডেটঃ ০৭ জুন ২০২৪, ০০:৪৪ এএম

ছবি: প্রতীকী

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।  চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (৬ জুন) এ ঘোষণা দিয়েছে বলে গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৫ জুন আরাফাতের দিন এবং ১৬ জুন ঈদুল আজহার প্রথম দিন।’

এদিকে ওমানে চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার (৭ জুন) ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.