× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স বাতিল হচ্ছে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৬ জুন ২০২৪, ০৬:৫৭ এএম । আপডেটঃ ০৬ জুন ২০২৪, ০৬:৫৭ এএম

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক পুলিশ বিভাগ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে। গতকাল বুধবার এক জ্যেষ্ঠ্য পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

ট্রাম্পের আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার যে অনুমতি ছিল, তা ২০২৩ এর এপ্রিলে ফৌজদারি অভিযোগ গঠনের পর স্থগিত করা হয়। তিনি তিনটি নিবন্ধনকৃত পিস্তলের মালিক ছিলেন। দুইটি পিস্তল ২০২৩ এর ৩১ মার্চ নিউইয়র্কের পুলিশ বিভাগের হাতে তুলে দেওয়া হয়। অপর অস্ত্রটি 'আইনী প্রক্রিয়া অনুসারে ফ্লোরিডায় স্থানান্তর' করা হয়।

গত ৩০ মে ৩৪টি ফৌজদারি অপরাধে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। মার্কিন আইন অনুযায়ী, এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই। 

অর্থাৎ, ট্রাম্প এখনো ফ্লোরিডার বাসভবনে পিস্তলটি সংরক্ষণ করে থাকলে তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিউইয়র্ক পুলিশের আইন বিভাগ একটি তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবে, যার পর 'খুব সম্ভবত ট্রাম্পের লাইসেন্স বাতিল করা হবে'।

বিষয় : ট্রাম্প

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.