× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের নির্বাচন

৩০ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ২০, কংগ্রেস ৪

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ জুন ২০২৪, ০৬:২৯ এএম । আপডেটঃ ০৪ জুন ২০২৪, ০৭:১৯ এএম

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মোট ৩০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। চারটি আসনে জিতেছে কংগ্রেস। দুটি আসনে জয় পেয়েছে  জনতা দল (জেডি-এস)। এ ছাড়া আম আদমি পার্টি, শিবসেনা (উদ্ভব), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসসিপি) এবং এইচএএমএস একটি করে আসনে জয় পেয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত ৩০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

ওয়েবসাইটে তথ্য বলছে, বিজেপি ২২৪ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ৩৪ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে  একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.