× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন মোদি?

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ জুন ২০২৪, ০৫:২৩ এএম । আপডেটঃ ০৪ জুন ২০২৪, ০৬:৩০ এএম

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের সাত ধাপের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। দুপুর ২টা ৩৫ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা এগিয়ে রয়েছে ২৮৯টি আসনে।

বিপরীতে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট বেশ খানিকটা পিছিয়ে রয়েছে, তারা এগিয়ে রয়েছে ২৩৫টি আসনে।

তবে প্রশ্ন হচ্ছে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন বিজেপি? এখনও পর্যন্ত নরেন্দ্র মোদির বিজেপি ২৩৩টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ২০১৯ সালের লোকসভার নির্বাচনে বিজেপি পেয়েছি ৩০৩টি আসন। আর বিজেপির জোট এনডিএ পেয়েছিলো ৩৫৩টি আসন।

দ্যা কুইন্ট ওয়ার্ল্ড এর আপডেটের তথ্য অনুযায়ী, বিজেপি ২৩৩টি আসনে এগিয়ে রয়েছে, জাতীয় কংগ্রেস ৯৭টিতে, সমাজবাদী দল (অখিলেশ যাদব) ৩৮টিতে, তৃণমূল কংগ্রেস ৩১টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বাকি আসনগুলোতে স্থানীয় দলগুলো এগিয়ে রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.