× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৭৩ আসনে পিছিয়ে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ জুন ২০২৪, ০২:২১ এএম । আপডেটঃ ০৪ জুন ২০২৪, ০৩:৪৬ এএম

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রথম ৪ ঘণ্টায় এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখন পর্যন্ত ৭৩ আসনে পিছিয়ে রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় ১২টা ৪০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৫টি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে ২০ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

পশ্চিমবঙ্গে ভোট গণনায় এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে লোকসভার আসন ৪২টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এগিয়ে রয়েছে।  মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে ৩৩ আসনে এগিয়ে আছে। নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৯ আসনে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.