× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার ব্রাজিলের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ মে ২০২৪, ২২:৫৩ পিএম । আপডেটঃ ২৯ মে ২০২৪, ২২:৫৪ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ব্রাজিল। ইসরায়েলের নির্বিচার হামলা নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে চলা টানাপোড়েনের প্রেক্ষিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রাষ্ট্রদূত প্রত্যাহারের এ সিদ্ধান্তে আসেন। 

বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। ব্রাজিলের এ পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বিভিন্ন সময়ে এই হামলার সমালোচনা করেছেন। গত ফেব্রুয়ারিতে গাজায় চলমান ইসরায়েলি হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেন তিনি।

এর জেরে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাঁকে তিরস্কারও করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.