× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাফা সীমান্তে ইসরায়েল-মিসর গোলাগুলি, নিহত মিসরীয় সেনা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ মে ২০২৪, ২৩:৩৭ পিএম । আপডেটঃ ২৭ মে ২০২৪, ২৩:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

রাফা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর আল-জাজিরার

আইডিএফ দাবি করেছে, এক মিসরীয় সেনা প্রথমে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়। পরে পাল্টা গুলি করলে এক মিসরীয় সেনা নিহত হন।

বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এ নিয়ে মিসরীয়দের সঙ্গে একটি সংলাপ চলছে বলেও জানিয়েছে তারা।

গত জুনে ইসরায়েলে অনুপ্রবেশ করে তিন আইডিএফ সেনাকে হত্যা করেছিল এক মিসরীয় পুলিশ অফিসার। মিসর দাবি করেছিল, মাদক চোরাকারবারিদের ইসরায়েলে ধাওয়া করার সময় এই ঘটনা ঘটেছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.