× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রিমাল এখনো আঘাত হানেনি, আছে ১৪০ কি.মি দূরে : ভারত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ মে ২০২৪, ১১:৪০ এএম । আপডেটঃ ২৬ মে ২০২৪, ২৩:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ ও ভারতীয় উপকূলে আরও ২ থেকে ৩ ঘণ্টা পর আঘাত হানবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। রোববার (২৬ মে) বাংলাদেশ সময় রাত ১০টার কিছু পর ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ আপডেট প্রকাশ করে দেশটির আবহাওয়া বিভাগ।

ওই আপডেটে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার, মোংলা থেকে ১৬০ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৩০ কিলোমিটার দূরে রয়েছে।

এর আগে অবশ্য বাংলাদেশের আবহাওয়া দপ্তর রাত ৮টার পর জানিয়েছিল উপকূলে আঘাত হানা শুরু করেছে। ওই সময় উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টিসহ অন্যান্য তথ্য আসে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.