× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাইসিকে সর্বোচ্চ পদের জন্য প্রস্তুত করা হচ্ছিল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২০ মে ২০২৪, ০৮:৪৬ এএম । আপডেটঃ ২০ মে ২০২৪, ০৮:৪৮ এএম

ইরানে রাজনৈতিক ক্ষমতার কাঠামো

ক্ষমতার সর্বোচ্চ শিখরের কাছাকাছি অবস্থানে ছিলেন ইব্রাহিম রাইসি। তাকে তৈরি করা হচ্ছিল একেবারে সর্বোচ্চ আসনটির জন্য। আকস্মিক দুর্ঘটনা সবকিছুর মোড় ঘুরিয়ে দিল।

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন করে আলোচনায়, সর্বোচ্চ ধর্মীয় নেতার স্থলাভিষিক্ত হবেন কে? আয়াতুল্লাহ্ আলি খামেনি'র বয়স এখন ৮৫ বছর। অনেক দিন ধরেই তার স্বাস্থ্য পরিস্থিতি আলোচনার কেন্দ্রে।

ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্টের দুঃখজনক মৃত্যুতে দেশটির নীতিতে কোনো পরিবর্তন আসবে, এমনটি ভাবার কারণ নেই। তবে, কঠোর রক্ষণশীলদের নিয়ন্ত্রিত কাঠামোকে একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

তার প্রতিপক্ষের লোকেরা হয়তো এই সাবেক আইনজীবীর প্রস্থানে স্বস্তিই খুঁজবেন। তার বিরুদ্ধে ১৯৮০'র দশকে রাজনৈতিক বন্দীদের গণসাজা দেয়ায় ভূমিকা রাখার অভিযোগ আছে। যদিও তিনি বরাবরই সেই অভিযোগ নাকচ করে এসেছেন। প্রতিপক্ষ আশা করে থাকবে, তার সঙ্গে সঙ্গে এই শাসনকালেরও ইতি ঘটবে।

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ইরানের ক্ষমতাসীনরা দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়বেন। আবার, নিজেদের যাত্রা অব্যাহত রাখার ঘোষণাটা দেয়ার সুযোগও থাকছে সেখানে।

অ্যাসেম্বলি অফ এক্সপার্টে রাইসি'র আসনটি পূরণ করতে হবে। এই অ্যাসেম্বলি সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.