× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনিদের মধ্য রাফাহ ছাড়ার নির্দেশ ইসরায়েলের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১১ মে ২০২৪, ০৯:২৩ এএম । আপডেটঃ ১১ মে ২০২৪, ০৯:২৫ এএম

সংগৃহীত

ফিলিস্তিনিদের এবার মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই শনিবার এই নির্দেশ দিয়েছেন তারা। এই হুমকিতে হাজার হাজার মানুষ বিপদে পড়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মিসরের রাফা সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশের পর এটি পরিকল্পিত অভিযান ছিল।

ওই অঞ্চলের ত্রাণ সহায়তা কর্মী বলছে, ইতোমধ্যে প্রায় দেড় লক্ষাধিক ফিলিস্তিনি এই এলাকা ছেড়ে পালিয়েছেন।


উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলে আইডিএফ-র তৈরি ‘সম্প্রসারিত মানবিক অঞ্চলে’ গিয়েছেন তারা। এ জায়গার অবস্থা আরও ভয়াবহ।

মধ্য রাফা অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্যে বাসিন্দাদের নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। 

রাফা অঞ্চলে আক্রমণ বন্ধের মার্কিন চাপ অগ্রাহ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এখানে হামাসের শীর্ষ নেতা ও বাহিনী রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.