× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১০ মে ২০২৪, ০২:৫৩ এএম । আপডেটঃ ১০ মে ২০২৪, ০৩:০৪ এএম

ছবি: সংগৃহীত

ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হন। বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে, বুধবার মালকিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। খবর- টাইমস অব ইসরাইল।

ইসরাইলি বর্বর বাহিনী জানিয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাচ। ২০ বছর বয়সি এ সার্জেন্ট ইসরাইলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্ব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন। হিজবুল্লাহর এ হামলায় ইসরাইলের আরেক সেনা আহত হন। 

এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। ২৮ বছর বয়সি চিফ ইন্সপেক্টর ইটাভ লেভ হালেভি ইসরাইলের ‘এলিট ইয়ামান কাউন্টার টেররিজম ইউনিট’-এ কর্মরত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.