× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জো বাইডেনের হুমকির জবাবে যা বললেন নেতানিয়াহু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ মে ২০২৪, ২২:৪২ পিএম । আপডেটঃ ১০ মে ২০২৪, ০০:২৮ এএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়নিয়াহু বলেছেন, তাঁর দেশ একা দাঁড়াতে পারে। ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহু এ কথা বলেন। গত বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে হুমকি দেন। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজার রাফায় পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিতে পারে।

বাইডেনের এই হুমকির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘প্রয়োজন হলে...আমরা একা দাঁড়াব। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব।’ গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে। বাইডেনের হুমকি নাকচ করতে গিয়ে ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ৭৬ বছর আগের সেই যুদ্ধে তাঁরা অনেকের বিরুদ্ধে সংখ্যায় অল্প ছিলেন। ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তাঁদের মধ্যে চেতনা, বীরত্ব ও ঐক্য ছিল। এই শক্তিতে তাঁরা বিজয়ী হয়েছিলেন। অস্ত্রের চালান বন্ধ করা হলে এখনো তাঁরা জয়ী হবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.