× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাইজারে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটিতে রুশ সেনাদের প্রবেশ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ মে ২০২৪, ০৭:৩৫ এএম । আপডেটঃ ০৩ মে ২০২৪, ০৭:৫৪ এএম

ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মার্কিন বাহিনীর অবস্থান করা একটি বিমানঘাঁটিতে প্রবেশ করেছেন রুশ সেনারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি নাইজারের সামরিক জান্তা সে দেশ থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এমন প্রেক্ষাপটে দেশটিতে মার্কিন বাহিনীর অবস্থান থাকা বিমানঘাঁটিতে রুশ সেনা প্রবেশের ঘটনা ঘটল।

‘এয়ারবেজ ১০১’ নামের বিমানঘাঁটি নাইজারের রাজধানী নিয়ামির ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, ‘এয়ারবেজ ১০১’-এ মার্কিন বাহিনী আছে। এটি নাইজার বিমানবাহিনীর একটি ঘাঁটি।

সেখানকার একটি পৃথক কম্পাউন্ডে রাশিয়ার লোকজন আছে। তবে এই মুহূর্তে তিনি সেখানে মার্কিন বাহিনীর নিরাপত্তা, সুরক্ষার ক্ষেত্রে বড় কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা রয়টার্স বৃহস্পতিবার বলে, বিমানঘাঁটিতে রুশ সেনাদের উপস্থিত রয়েছে। তবে বিমানঘাঁটিতে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.