× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনিপুর আবারও সংঘাত, একজন নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ এএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিবদমান দুই গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়েছে। সংঘর্ষে মেইতি উপজাতির একজন নিহত হন। মণিপুরে রাজ্যের কাংপোকপি জেলার কংচুপ থানার অন্তর্গত নাখুজং ও সিংদা কুকি গ্রামে এই ঘটনা ঘটেছে। 

শনিবার (৩০ ডিসেম্বর )হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে কুকি ও মেইতেই সম্প্রদায়ের গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মধ্যে গুলি বিনিময় হয়। এই গুলি বিনিময় কংচুপ থানার অন্তর্গত নাখুজং এবং সিংদা কুকি গ্রামের পাহাড়ি শ্রেণিগুলোর মধ্যে ঘটে। 

গুলিবর্ষণে ইম্ফল পশ্চিমের বাসিন্দা নিংমবাম জেমস নামে একজন মেইতি ব্যক্তি বুলেটে আহত হন। পরে তাকে ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (জেএনআইএমএস) নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নিংমবাম মারা যান।

এর আগে গত ৩ মে থেকেই মণিপুর জাতিগত সহিংসতার কবলে পড়েছে। কারণ, রাজ্যটির সবচেয়ে জনবহুল সম্প্রদায় মেইতি ও কুকি উপজাতিদের মধ্যে সংঘর্ষ দীর্ঘ দিনের। মে মাসের পরের দিনগুলোতে বেশিরভাগ সহিংসতা সংঘটিত হয়েছিল। এরপর গত ৪ ডিসেম্বর টেংনোপাল জেলার সহিংসতায় ১৩ জন নিহত হন। এরপর থেকে সম্প্রদায় দুটির মধ্যে বিরতিহীনভাবে সংঘর্ষ চলছে। সরকারী হিসাব মতে, এ পর্যন্ত সহিংসতায় রাজ্যটিতে ১৯৭ জন মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়াও উভয় সম্প্রদায়ের ৫০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.