× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তীব্র গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে ভারতে ক্লাসরুমকে বানানো হলো সুইমিং পুল!

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ মে ২০২৪, ১০:০৮ এএম । আপডেটঃ ০১ মে ২০২৪, ১০:০৮ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাশাপাশি ভারতেও চলছে তীব্র গরম। দেশটির নানা অঞ্চলে তাপমাত্রা ইতোমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এমন পরিস্থিতিতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে দেশটির উত্তর প্রদেশের এক স্কুল।

প্রদেশটির মহসুনাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষকে সুইমিং পুলে রূপান্তরিত করা হয়েছে। মূলত রেকর্ড সমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের একটুখানি স্বস্তি দিতেই এমন উদ্যোগ।

এনডিটিভির কাছে আসা এক ভিডিওতে দেখা যায়, স্কুলটির বেশ কয়েকজন শিক্ষার্থী কৃত্রিমভাবে তৈরি সুইমিং পুলে খেলছে; যা দেখতে দুই ফুট পানি ট্যাংকের মতো।

এ সম্পর্কে স্কুলটির অধ্যক্ষ বৈভব রাজপুত বলেন, "গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এতে বিদ্যালয়ে শিশুদের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে।"

দারুণ সব আইডিয়া তৈরির জন্য বৈভব গ্রামটিতে বেশ জনপ্রিয়। তিনি বলেন, "একটি ক্লাসরুম পানিতে পূর্ণ করার পর শিশুরা স্কুলে আসতে শুরু করে। তারা এখন পড়াশোনা করছে এবং পাশাপাশি সাঁতার কেটে গরম থেকে স্বস্তিও পাচ্ছে।"

এদিকে রেকর্ডভাঙা তাপমাত্রায় অতিষ্ঠ আফ্রিকার দেশ মালি, সেনেগাল, গিনি, বারকিনা ফাসো, নাইজেরিয়া, নাইজার ও শাদও। এমন পরিস্থিতিতে প্রচণ্ড গরমে মালির কিছু এলাকায় দুধ ও রুটির চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে বরফ।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডব্লিউএএ) বিজ্ঞানীরা বলছেন, অতি-উচ্চ তাপমাত্রার জন্য দায়ী মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ যদি জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে পৃথিবীকে উষ্ণ না করত, তাহলে মালি/বারকিনা ফাসোর তীব্র তাপপ্রবাহের তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম হতো। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.