× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে তলোয়ার হাতে হামলা: ১৪ বছরের কিশোর নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ এপ্রিল ২০২৪, ১০:৩৬ এএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৪, ১০:৩৬ এএম

সংগৃহীত

পূর্ব লন্ডনের হেইনল্টে মঙ্গলবার তলোয়ার হাতে এক ব্যক্তির হামলায় গুরুতর আহত ১৪ বছরের এক কিশোর হাসপাতালে মারা গেছে।

আহত আরও চারজনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা, যারা গুরুতর আহত হয়েছেন।

সন্দেভাজন হামলাকারী হিসেবে ৩৬ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিন স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে পুলিশকে ফোন করে বলা হয়, একটি গাড়ি থর্লো গার্ডেন্স এলাকায় একটি বাড়ির ভেতর প্রবেশ করেছে। সেখানে লোকজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার খবরও দেওয়া হয়।

একটি টিউব স্টেশনের ভেতর এবং চারপাশে প্রায় ২০ মিনিট ধরে তলোয়ারধারী ওই ব্যক্তি সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে যায় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়, ৯৯৯ এ ফোন পাওয়ার ২২ মিনিটের মাথায় পুলিশ হামলাকারীকে ধরে ফেলে।

হামলায় গুরুতর আহত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক স্টুয়ার্ট বেল।

বলেন, “১৪ বছরের ওই বালক ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। দুঃখজনকভাবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।”

পুলিশ এবং জরুরি পরিষেবা কর্মীরা ‘অবিশ্বাস্য সাহসিকতার’ মাধ্যমে আরও মানুষ হতাহত হওয়া আটকাতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রাথমিক তদন্ত শেষে বিশেষজ্ঞ তদন্ত দল ধারণা করছে, এটা সন্ত্রাসী হামলা ছিল না। এবং হামলাকারী একাই ছিলেন।

হামলাকারী মানসিকভাবে অসুস্থ কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.