× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষ্ণাঙ্গ ব্যক্তির ঘাড়ে হাঁটু গেড়ে বসেছিল পুলিশ, পরে মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৮ এএম । আপডেটঃ ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

‘আমি সব সময় পানশালার (বার) ভেতর এমন মারামারির মধ্যে থাকতে চেয়েছিলাম’—কথাটি যুক্তরাষ্ট্রের একজন পুলিশ সদস্যের। এক ভিডিও ফুটেজে তাঁকে এ কথা বলতে শোনা যায়। 

ভিডিওতে দেখা যায়, পানশালার ভেতর একজন কৃষ্ণাঙ্গ পুরুষ মাটিতে পড়ে আছেন। তাঁকে মাটিতে চেপে ধরে, তাঁর ঘাড়ে হাঁটু গেড়ে বসে আছেন ওই পুলিশ সদস্য। পরে ওই ব্যক্তি হাসপাতালে মারা যান।

এ ঘটনায় ব্যাপক সমালোচনা ও তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পুলিশ। অনেকে বলছেন, এ ঘটনা ২০২০ সালে মিনেয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। ফ্লয়েডের হত্যাকাণ্ডে তখন বিশ্বজুড়ে শোরগোল পড়েছিল। এরপরও কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশের  নির্যাতন কমেনি।

অভিযুক্ত পুলিশ সদস্যের শরীরে বসানো ক্যামেরায় এ নির্যাতনের ঘটনাটি রেকর্ড হয়েছে। পরে সমালোচনার মুখে ক্যানটন পুলিশ বিভাগ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। নিহত ব্যক্তির নাম ফ্রাঙ্ক টাইসন (৫৩)। ১৮ এপ্রিলের এক সড়ক দুর্ঘটনায় সন্দেহভাজন ছিলেন তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.