× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের লোকসভা নির্বাচন

ভোট দিলে মিলবে আইসক্রিম, থাকবে চাওমিন-জিলাপিও

২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ এএম । আপডেটঃ ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ এএম

প্রতীকী ছবি

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হবে আগামী ২৬ এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট চলাকালীন ভোটারদের জন্য ব্যতিক্রমী পুরস্কার ঘোষণা করেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলা প্রশাসন।

ভোটদানে উৎসাহিত করতে ভোটারদের বিনামূল্যে মুখরোচক খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নিয়ে ইন্দোর জেলা প্রশাসন। তবে এজন্য ভোটারদের মানতে হবে শর্ত।

ইন্দোর জেলা প্রশাসনের শর্ত অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ভোট দিতে পারলেই বিনামূল্যে পছন্দের খাবার পাবেন ভোটাররা। আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই পাতে পড়বে গরম গরম জিলিপি, পোহা। আর শেষ পাতে থাকছে আইসক্রিম। থাকছে চাউমিন, মাঞ্চুরিয়ানের ব্যবস্থাও।

ভোটারদের খাবার পরিবেশনের দায়িত্বে থাকছে ইন্দোরের চাট-চৌপাট্টির স্ট্রিট ফুড স্টল ‘৫৬ দুকান’।

‘৫৬ দুকান’ ট্রেডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গুঞ্জন শর্মা বলেন, জেলা প্রশাসনের আবেদনের ভিত্তিতে তারাও ভোটারদের উৎসাহ অভিযানে সামিল হয়েছেন। ভোটের দিন সকাল ৯টার মধ্যে আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই ভোটারদের বিনামূল্যে দেওয়া হবে জিলিপি ও পোহা।

তিনি আরও বলেন, ষাটোর্ধ্ব প্রবীণ ভোটার এবং ১৮ বছরের নতুন ভোটারদের জন্য জিলিপি এবং পোহার পাশাপাশি অতিরিক্ত হিসেবে দেওয়া হবে আইসক্রিম।

ইন্দোরের জেলাশাসক আশিষ সিং বলেন, এবার ইন্দোর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫ দশমিক ১৩ লাখ। ইন্দোরের ভোটে ন্যূনতম সংঘর্ষের ইতিহাস নেই। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে মাত্র ৬৯ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। চলতি বছর ভোটদানের হার বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.