× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘র‍্যামপেজ’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ এপ্রিল ২০২৪, ০৮:২১ এএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ এএম

সংগৃহীত

ইরানে হামলা চালাতে অত্যাধুনিক ‘র‌্যামপেজ (তাণ্ডব)’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। সংবাদমাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

গত শুক্রবারের এ হামলায় ব্যবহার করা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি দৃশ্যত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম।

বাংকারের মতো সুরক্ষিত স্থাপনায় হামলা চালাতে র‌্যামপেজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল–এর এক প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের ওজন ৫০০ কেজি। ইসরায়েলভিত্তিক সম্প্রচারমাধ্যম কান বলেছে, ছবি দেখে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা হয়েছে। হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির মাত্রার সঙ্গে এর মিল রয়েছে।

এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে হামলা চালাতে ইসরায়েল উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম।

দুজন পশ্চিমা কর্মকর্তা বলেন, হিসাব-নিকাশ করে এ হামলা চালানো হয়েছিল।

উদ্দেশ্য ছিল, ইরানকে এই বার্তা দেওয়া যে অশনাক্ত থেকেই ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারে ইসরায়েল এবং সেগুলোকে অচল করে দিতে পারে।

এখন পর্যন্ত এ হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এ ছাড়া হামলার ঘটনাকে ইরানও তেমন গুরুত্ব দিচ্ছে না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.