× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হানিয়ার সঙ্গে বৈঠক করায় এরদোয়ানকে আক্রমণ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ এএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আক্রমণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

হানিয়ার সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের বৈঠক নিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন ইসরায়েল কাটজ।

পোস্টে হানিয়া-এরদোয়ানের বৈঠকের একটি ছবি যুক্ত করেছেন। ছবিতে দুই নেতাকে হাত মোলাকাত করতে দেখা যায়।

ইসরায়েল কাটজ তাঁর পোস্টের একটি অংশে লিখেছেন, ‘রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার লজ্জা হওয়া উচিত!’

গতকাল শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান ও হানিয়ার মধ্যে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়।

তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অফিস বলেছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া গত শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান।

হানিয়ার সঙ্গে বৈঠকের আগে গত বুধবার এরদোয়ান বলেছিলেন, তিনি ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.