× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামাস প্রধানের সঙ্গে বৈঠক, ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ এরদোয়ানের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২০ এপ্রিল ২০২৪, ২১:৩৬ পিএম । আপডেটঃ ২০ এপ্রিল ২০২৪, ২৩:২৪ পিএম

ছবি: সংগৃহীত

তুরস্ক সফররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কয়েক ঘণ্টার বৈঠক হয়েছে। বৈঠক শেষে গাজায় ইসরায়েলি হামলা মোকাবিলায় ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেছেন এরদোয়ান।

স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান ও হানিয়ার মধ্যে কয়েক ঘণ্টার বৈঠক হয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে। খবর আল জাজিরার

এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরদোয়ান। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক সরকার বারবার এর নিন্দা জানিয়েছে।
গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধিদল রয়েছে। 

ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাও করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.