× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্রান্সের ইরানি কনস্যুলেটে বোমার হুমকি; ১ ব্যক্তি আটক

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ এপ্রিল ২০২৪, ১৬:০৩ পিএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৪, ১৬:০৬ পিএম

ফ্রান্সের প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি করে কোনও বিস্ফোরক পায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের একটি সূত্র রয়টার্সকে বলেছে, স্থানীয় সময় সকাল ১১টায় (জিএমটি ৯টা) ওই ব্যক্তিকে কনস্যুলেটে প্রবেশ করতে দেখা গেছে। ওই ব্যক্তির হাতে একটি গ্রেনেড ও বিস্ফোরক ভেস্ট ছিল বলে মনে হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছিল।

পরে কনস্যুলেট ত্যাগ করার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র। দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএম-এর খবরে বলা হয়েছে, তার সঙ্গে নকল গ্রেনেড ছিল।

পুলিশ সূত্র জানিয়েছে, গত বছর সেপ্টেম্বরে ইরানি কনস্যুলেটের কাছে অগ্নিসংযোগের চেষ্টায় সন্দেহভাজন এই ব্যক্তি।

ফরাসি সংবাদমাধ্যম লি পারিসিয়ান কয়েক জন প্রত্যক্ষদর্শীর বরাতে বলেছে, গ্রেফতারকৃত ব্যক্তি কনস্যুলেটে মেঝেতে ইরানি পতাকা পা দিয়ে মাড়িয়েছেন। তিনি বলেছেন, ভাইয়ের হত্যার বদলা তিনি নিতে চান।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। 

যুক্তরাষ্ট্র বলছে, এই হামলা চালিয়েছে ইসরায়েল। ইতালিও বলেছে, হামলার আগে দেশটিকে এই বিষয়ে অবহিত করেছে ইসরায়েল। তবে ইরান প্রকাশ্যে ইসরায়েলকে হামলার জন্য দায়ী করেনি। ইসরায়েলও হামলা চালানোর কথা স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, দুই দেশ যুদ্ধে জড়ানো থেকে নিজেদের বিরত রাখতে এই নীরবতা অবলম্বন করছে।

প্যারিসের মার্কিন দূতাবাস আমেরিকানদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ফরাসি পুলিশও একই পরামর্শ দিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.