× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন নিয়ে এক্স পোস্টে যা বললেন মোদি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪০ এএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪২ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে বিপুল হারে অংশগ্রহণের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট সাত দফায় এই ভোট হবে। আজ (১৯ এপ্রিল) সকালে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জনমত জরিপে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে।

আজ এক্সে পোস্ট দিয়ে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন মোদি। প্রথম দফার এ নির্বাচনে যাঁরা ভোটার, বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের রেকর্ডসংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

লোকসভার মোট আসন ৫৪৩টি। ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কয়েকটিতে এক ধাপে ভোট হয়। তবে বড় রাজ্যগুলোর বিভিন্ন নির্বাচনী আসনে ভিন্ন ভিন্ন তারিখে ভোট হয়। আজ প্রথম ধাপে ১০২টি নির্বাচনী আসনে ভোট হচ্ছে। বাকি দফার ভোট হবে যথাক্রমে ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ মে (ষষ্ঠ দফা) ও ১ জুন (সপ্তম দফা)। ভোট গণনা হবে ৪ জুন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.