× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলি হামলায় কতটা ক্ষতি হল ইরানের?

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ এএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩২ এএম

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েল ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে এই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল প্রতিশোধ হিসেবে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সকালে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করেছে। ইরানের ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ক্ষেপণাস্ত্রবিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।

তবে ইরান বলছে, ক্ষেপণাস্ত্র নয় ইসরাইল ড্রোন হামলা চালিয়েছিল। তার বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলার পর পর ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। কয়েক ঘণ্টা পর ধীরে ধীরে ফ্লাইট আবার চালু হচ্ছে। ইরানি গণমাধ্যম বলছে, ইস্পাহান নিরাপদ ও অক্ষত আছে। দেশটির পরমাণু স্থাপনারও কোনো ক্ষতি হয়নি।

বিবিসির নিরাপত্তা বিশ্লেষক ফ্রাংক গার্ডনার বলছেন, ‘হামলার পর ইস্পাহানের কোনো ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি, সকালের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই ছিল। এই হামলার মধ্য দিয়েই যদি ইসরায়েল জবাব শেষ হয়ে যায়, তাহলে বলতে হবে ব্যপ্তি ও লক্ষ্য বিবেচনায় তা খুব সীমিত।’

গত সপ্তাহে নজিরবিহীন হামলায় ইসরাইলের আকাশে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাঠায় ইরান, যেগুলোর প্রায় সব আকাশেই ধ্বংস করার দাবি করেছে ইসরাইল। ইসরাইল পাল্টা হামলার ঘোষণা দিলে ইরান উচ্চ সতর্ক অবস্থায় ছিল।

এর মধ্যে প্রায় সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ইসরাইলের পশ্চিমা মিত্ররা ইরানের হামলার জবাবে বড় ধরনের হামলা না চালাতে বলে আহ্বান জানিয়ে আসছিল। 

নাটকীয় উত্তেজনা তৈরি করলেও বাস্তবে ইরানের হামলা ছিল প্রতিশোধের। কারণ ১ এপ্রিলেই দামেস্কে ইরানের কনসুলেটে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন।

এখন পরবর্তী ঘটনাপ্রবাহ কোনদিকে মোড় নেবে তা দুটি বিষয়ের ওপর নির্ভর করবে বলে মনে করেন ফ্রাংক গার্ডনার। প্রথমত, এটাই ইসরাইলের শেষ হামলা কিনা এবং ইরান পাল্টা হামলা চালাবে কিনা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.