× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের বিরুদ্ধে কোনো হামলায় জড়াবে না যুক্তরাষ্ট্র, জানিয়ে দিল ইসরায়েলকে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৪ এপ্রিল ২০২৪, ২৩:১৩ পিএম । আপডেটঃ ১৪ এপ্রিল ২০২৪, ২৩:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় তারা জড়াবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ইসরায়েলকে এসব কথা জানিয়েছে। খবর-বিবিসি

ইরান থেকে ইসরায়েলে রাতভর ৩০০টিরও বেশি ড্রোন ও মিশাইল নিক্ষেপ করা হয়েছে। তেহরান বলেছে, ১ এপ্রিল সিরিয়ায় তাদের কনস্যুলেটে হামলার জবাবে এসব  ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই এসব ক্ষেপণাস্ত্রের প্রায় সবগুলো গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনী। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, জো বাইডেন ইসরায়েলকে তার প্রতিক্রিয়া ‌‌‌‌‌‌সাবধানে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ইরানের হামলার ব্যাপারে ইসরায়েলি বাহিনী কীভাবে ‌‌অভূতপূর্ব এ পদক্ষেপের জবাব দেয় সে ব্যাপারে ‌প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুব সাবধানে ও কৌশলগতভাবে চিন্তা করতে বলেছেন। কারণ গাজা যুদ্ধে ইসরায়েলে ইরানের এটি প্রথম সরাসরি আক্রমণ। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.