× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরাইলকে সহায়তাকারী দেশকে কঠোর হুঁশিয়ারি ইরানের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ এপ্রিল ২০২৪, ২৩:০৫ পিএম । আপডেটঃ ১৩ এপ্রিল ২০২৪, ২৩:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ইসরাইলকে যেসব দেশ সহায়তা করবে তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইসরাইলকে ইরান আক্রমণের জন্য কোনো দেশ তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিলে তারা ইরানের কাছ থেকে কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে মন্ত্রী আশতিয়ানির বরাত দিয়ে বলা হয়েছে, যে কোনো দেশ ইরানে হামলার জন্য ইসরায়েলের জন্য তার আকাশসীমা বা ভূমি উন্মুক্ত করলে তারা আমাদের পক্ষ থেকে নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া পাবে।

এদিকে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যারেজ উৎক্ষেপণ করেছে ইরান। 

ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দেশের আকাশসীমায় পৌঁছানোর আগেই ইরানের ড্রোনগুলো আটকানোর চেষ্টা করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.