× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ এপ্রিল ২০২৪, ২১:৪৪ পিএম । আপডেটঃ ১২ এপ্রিল ২০২৪, ২১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১২০ জন। শুক্রবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের দখলদার বাহিনী আজ গাজায় আটটি গণহত্যা চালিয়েছে। তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন শহীদ হয়েছেন এবং ১২০ জন আহত হয়েছেন। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৩ হাজার ৬৩৪ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৬ হাজার ২১৪ ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপরই গাজায় ব্যাপক বিমান হামলা ও পরবর্তীতে স্থল বাহিনী পাঠায় ইসরায়েল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.