× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষিণ কোরিয়ায় বিরোধী দল ডিপিকে’র বিপুল বিজয়, প্রধানমন্ত্রীর পদত্যাগ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১১ এপ্রিল ২০২৪, ০১:২৭ এএম । আপডেটঃ ১১ এপ্রিল ২০২৪, ০১:২৭ এএম

ফল ঘোষণার পর ডিপিকের নেতা লি জে-মিয়াং

দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে উদারপন্থী বিরোধী দল দ্য ডেমোক্রেটিক পার্টি (ডিপিকে) ব্যাপক বিজয় লাভ করেছে। ছোট কয়েকটি দলের সঙ্গে জোট করে এ বিরোধী দলটি পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৯২টি আসন পেয়েছে। এ বিজয়ের মাধ্যমে পার্লামেন্টের নিয়ন্ত্রণ পেল ডিপিকে। এই ভোটকে প্রেসিডেন্ট ইউন সুক ইউলের জন্য মধ্যবর্তী গণভোট হিসেবে দেখা হচ্ছে। তিনি তিন বছর ধরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে আছেন।

এদিকে এ পরাজয়ের পর ইউলের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হান ডা-সু ও ক্ষমতাসীন দলের নেতা হ্যান ডন-হুং পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইউন ও তাঁর দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) জন্য এটি একটি বিপর্যয়কর পরাজয়। কারণ, তারা সংখ্যাগরিষ্ঠ আইনসভায় বিভিন্ন আইন পাসের চেষ্টা করছে। কিন্তু ডিপিকের এই জয়ের মাধ্যমে দলটি দ্রুততার সঙ্গে তাদের কাঙ্খিত আইনগুলো পাস করে নেবে। 

এ ফলাফল ডিপিকের নেতা লি জে-মিয়াংকে উৎসাহিত করতে পারে। কারণ, তিনি ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইউনের কাছে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন। এখন নতুন করে আবার প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। বর্তমান প্রেসিডেন্ট ইউন একাধিক বিষয় নিয়ে চাপের মধ্যে আছেন। এর মধ্যে আছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, বয়স্ক মানুষদের সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসকদের চলমান ধর্মঘট।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.