× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাফায় স্থল হামলার তারিখ জানালো নেতানিয়াহু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৪, ০৭:৫১ এএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৪, ০৭:৫২ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান কবে শুরু করা হবে, তা ঠিক হয়ে আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল সোমবার এ তথ্য দেন তিনি। তবে নির্দিষ্ট করে কোনো দিন-তারিখের কথা উল্লেখ করেননি।

নেতানিয়াহু এমন সময় রাফায় অভিযান শুরুর দিনক্ষণ নিয়ে কথা বললেন, যখন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি ও কারাবন্দীদের মুক্তির জন্য মিসরের রাজধানী কায়রোয় আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

নেতানিয়াহু বলেন, কায়রো আলোচনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আজ আমার হাতে এসেছে। লক্ষ্য অর্জনে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। লক্ষ্যগুলোর প্রথমেই রয়েছে আমাদের সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসের বিরুদ্ধে পুরোপুরি বিজয় অর্জন করা।

এই বিজয়ের জন্য প্রয়োজন রাফায় প্রবেশ করা এবং সেখানে থাকা সন্ত্রাসী দলগুলোকে নির্মূল করা। এটা করা হবে। একটি তারিখ ঠিক করা আছে।

গাজার একেবারে দক্ষিণে মিসর সীমান্তে অবস্থিত রাফা এলাকায় স্থল অভিযান চালানোর হুঁশিয়ারি প্রায় নিয়মিতই দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে ছোট এই এলাকায় ১৫ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলের এমন পরিকল্পনার বিরোধিতা করে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। যেমন আজ মঙ্গলবারই মিসর, ফ্রান্স ও জর্ডান যৌথভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাফায় স্থল অভিযানের ‘পরিণতি বিপজ্জনক’ হতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.