× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালকে অপসারণের আবেদন খারিজ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ এপ্রিল ২০২৪, ২২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

আবগারি দুর্নীতি মামলায় কারাগারে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণের আরও একটি আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট আবেদনটি খারিজ করেন। এখন পর্যন্ত তাঁকে অপসারণের তিনটি আবেদন আদালত কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। খবর এনডিটিভির।

কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণে জনস্বার্থে এই মামলাটি করেছিলেন হিন্দু সেনা নামে একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত। বৃহস্পতিবার তা খারিজ করে দেন দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ। মামলা খারিজ করে  বিচারপতি বলেন, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, সেটি তাঁর বিষয়। গণতন্ত্রকে নিজের পথে চলতে দিন।

আবগারি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি অভিযান চালায় ইডি। তার পর রাতে তাঁকে গ্রেপ্তার করে তারা। পরে আদালত তাঁকে ইডি হেফাজতে দেয়। এর পর আদালতের নির্দেশে তাঁকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে কারাগারে থাকতে হবে। ইডির হাতে গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। 

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তাঁর গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তবে ক্ষমতাসীন বিজেপি এমন অভিযোগ অস্বীকার করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.